1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লায় তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী যারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৪৪৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কুমিল্লা তিন উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। এর মধ্যে জেলার মনোহরগঞ্জ এবং মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে এসেছেন নতুন মুখ। আর লাকসামে আবারো বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যানসহ পুরো পরিষদ।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান চৌধুরী। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ১১ ভোট। লাকসাম উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ইউনুছ ভূইয়া। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৩৯৫ ভোট এবং মেঘনা উপজেলায় তাজুল ইসলাম তাজ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ৬ শ ভোট।
রাত ৯ টায় প্রাপ্ত ফলাফলে মনোহরগঞ্জ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তার বিজয়ী হয়েছেন।
লাকসাম উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পড়শী সাহা বিজয়ী হয়েছেন। মেঘনা উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আবুল কালাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা শিরিন জামান বিজয়ী হয়েছেন।
৮ মে বুধবার কুমিল্লা তিনটি উপজেলার ২০৬ টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩ উপজেলাতে মোট ভোটার ৫ লাখ ৫৬ হাজার ৯৬১ জন। চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার