1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় ট্রান্সফরমার চুরি মূল হোতাসহ গ্রেফতার ১৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গেলো দুই দিনে বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূল হোতা ১৩ জনকে গ্রেফতার করা হয়ছে। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোঃ মনির হোসেন (৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের মোঃ সোহেল (৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিন দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন (২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু, দেবিদ্বারের মোঃ কবির হোসেন, সদর উপজেলার দৌলতপুরের জহিরুল ইসলাম (২৮) সদর দক্ষিন উপজেলার রুবেল (২৬), লালমাই উপজেলার মাসুদ রানা (২৩).একই উপজেলার মেহেদী হাসান ওরফে শাকিল(২৩),রবিউল আলম ওরফে (২৬),ব্রাহ্মনবাড়িয়া জেলার আহাম্মদপুর গ্রামের রুবেল (২৮), পাবনার বেড়া উপজেলার মোঃ রফিকুল ইসলাম মনছুরসহ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন,গ্রেফতারকৃতরা গেলো কয়েকদিনে কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি করে। শুধু কুমিল্লার বিভিন্ন থানায় এ সংক্রান্ত ১৩ টি অভিযোগ দাখিল করে ভুক্তভোগীরা। গ্রেফতারকৃতরা চোরের দল মাত্র কুড়ি মিনিটেই তারা একেকটি ট্রান্সফার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনটি পক্ষ জড়িত থাকে। একপক্ষ আগে থেকে ট্রান্সফারমার কোথায় আছে কিভাবে চুরি করতে হবে সে জন্য র‌্যাকি করে। অপর পক্ষ সুযোগ বুঝে চুরি করে। আরেক পক্ষের মধ্যস্থতায় চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফারমারগুলো বিক্রি করা হয়। এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রথমে চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতো আরো ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চোর চক্রের ১৩ সদস্যকে গ্রেফতারের সময় বিপুল পরিমান বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে মাদক,ডাকাতি ও চুরিসহ অসংখ্য মামলা রয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা