1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় ট্রাকচাপায় ছয়জন নিহতের ঘটনায় মামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় ছয় সিএনজি আরোহী নিহতের ঘটনায় ট্রাকচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত অটোরিকশাচালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন। এতে ড্রাম ট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মামলা বুড়িচং থানায় দায়ের হলেও মামলাটি তদন্ত করবে ময়নামতি হাইওয়ে পুলিশ।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই ড্রাম ট্রাকচালক পালিয়ে যায়। মামলা দায়েরের পর থেকে ড্রাম ট্রাকচালককে গ্রেপ্তারের একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় মাটিবাহী ড্রাম ট্রাকচাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ছয়জন নিহত হয়। এদিকে মাটিবাহী ট্রাকটি রেজিষ্ট্রেশন ছাড়া কিভাবে মহাসড়কে চলছে তা নিয় প্রশ্ন তুলেছেন অনেকে।
একাধিক সূত্র জানায়, ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের মদদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা