1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় গাঁজাকে মাল্টা বানিয়ে পাচারকালে ২ যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
দুটি পলিথিন ব্যাগ নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিন যুবক। ব্যাগের ভিতরের পলিথিনে রাখা জিনিস গুলো দেখতে মাল্টা আকৃতি। রংও হলুদ। স্কচটেপ পেঁচানো। পথে পুলিশের তল্লাশিতে আটক হয় দুই যুবক। পালিয়ে যান সাথে থাকা আরেকজন। মাল্টা খুলে দেখা যায় ভেতরে গাঁজা। কুমিল্লার বুড়িচং থানা পুলিশের একটি দল শুক্রবার কুমিল্লা-বাগড়া সড়কের বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারকালে দুই যুবককে আটক করে।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নলগড়িয়া গ্রামের মোক্তার মিয়ার ছেলে মো. শহীদ মিয়া (২৮), একই গ্রামের এলো মোল্লার ছেলে মোহাম্মদ আলীকে (৩১)। পলাতক যুবক উপজেলার কাশিনগর গ্রামের মজলিশ মিয়ার ছেলে মোঃ সুমন (২৯)।
বুড়িচং থানার উপ-পরিদর্শক শরীফ রহমান জানান, উপ-পরিদর্শক মামুন হোসেনসহ পুলিশের একটি দল শুক্রবার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় সড়কের বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়।
কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশিকালে যাত্রীরা জানায়, তাদের ব্যাগে মাল্টা। যাচ্ছে আত্মীয়ের বাড়িতে। মাল্টা দেখতে চাইলে এক যুবক দৌড়ে পালিয়ে যায়। এসময় ৪২টি মাল্টা আকৃতির বল থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আটক ২ আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা