1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর শাকতলা এলাকা থেকে কিশোর গ্যাং রয়্যাল গ্যাং স্টার এর প্রধান রায়হান খন্দকার শিশির ও ডেঞ্জারাস সাইলেন্ট গ্রুপ এর প্রধান সাইদুর রহমান সিহাবসহ আট কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল বুধবার বিকেলে র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন-২ কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাকতলা এলাকায় অভিযান পরিচালনা করে রয়্যাল গ্যাং স্টার ও ডেঞ্জারাস সাইলেন্ট গ্রুপ এর আট কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন
অভিযান নগরীর রামমালা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান অভি (২০), গোবিন্দপুর গ্রামের মোঃ তুহিন (১৯), রায়হান খন্দকার শিশির (১৬), সদর দক্ষিণ থানার রতনপুর গ্রামের সাইদুর রহমান সিহাব (১৫), সদরের জোড় পুকুরপাড় গ্রামের বাপ্পী রাজ (১৬), কালিবাজার গ্রামের প্রভাত ইবনে ফারুক (১৫), বরুড়া থানার বইছা পুকুরিয়া গ্রামের মোঃ সজীব (১৫) ও নগরীর শাকতলা (রেলগেইট) এলাকার তৌহিদুল হক (১৪)। এসময় তাদের কাছ থেকে ৪ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, নগরীর পদুয়ার বাজার এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এ দুগ্রুপের মধ্যে প্রায় সংঘর্ষ হতো। সম্প্রতি এ নিয়ে নগরীর রামমালায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে র‌্যাব অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়