1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় একই মাদ্রাসার তিন শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

রুবেল মজুমদার কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় একই মাদ্রাসার তিন শিশুকে ধর্ষণের ঘটনায় সেই পলাতক বৃদ্ধ আলী আকবরকে(৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) দুপুরে চান্দিনা উপজেলার গৌরিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ সন্ধ্যায় সাড়ে ছয় টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি বলেন, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুইটি মামলা দায়ের করেছে তিন শিশুর দুই পরিবারের স্বজনরা। ঘটনার পর পুলিশের একাধিক টিম মাঠে কাজ করা শুরু করে। পরে আজ দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লার চান্দিনা উপজেলার গৌরিপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে কারাগারে পাঠানো হবে।

এর আগে, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামের দুই পরিবারের তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে।তারা সম্পর্কে একই বাড়ির দুই পরিবারের চাচাতো বোন। স্থানীয় আলী আজ্জমের ছেলে আলী আকবরের(৫৫) বিরুদ্ধে তাদের ধর্ষণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, স্থানীয় আবাসিক ও অনাবাসিক মিজবাহুল উলুম মহিলা ও নূরানী মাদরাসার শিক্ষার্থীরা মাঠে প্রতিদিন খেলাধুলা করতো। মাদরাসাটি স্থানীয় আলী আজ্জমের ছেলে আলী আকবরের বাড়ির থেকে তিনশো গজ দূরে। তাই মাদরাসা মাঠ থেকে প্রতিদিনই তারা ওই বাড়ির আশপাশে খেলতে যেতো। অভিযুক্ত আলী আকবর তার বাড়িতে দিনের বেশিরভাগ সময় একা থাকতো। গত ১৯ ও ২০ মার্চও প্রতিদিনকার মতো শিশুরা মাঠে খেলতে নামে ও তার বাড়ির আশপাশে ঘুরতে যায়। এসময় তাদেরকে চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় আলী আকবর। পরে শিশুদের ধর্ষণ করে। শিশুরা বাড়ি এসে স্বজনদের জানালে স্বজনরা থানায় মামলা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান