1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় একই মাদরাসার তিন শিশু ছাত্রীকে ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় দুই দিনে একটি আবাসিক মাদরাসার ১০ বছরের তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার তিন শিশু উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামের দুই পরিবারের। তারা সম্পর্কে চাচাতো বোন।
আলী আজ্জমের ছেলে আলী আকবরের(৫৫) বিরুদ্ধে তাদের ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আলী আকবরের বিরুদ্ধে বরুড়া থানায় দুইটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।
সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
ধর্ষণের শিকার শিশুদের স্বজনদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, স্থানীয় আবাসিক ও অনাবাসিক মিজবাহুল উলুম মহিলা ও নূরানী মাদরাসার শিক্ষার্থীরা মাঠে প্রতিদিন খেলাধুলা করতো। মাদরাসাটি স্থানীয় আলী আজ্জমের ছেলে আলী আকবরের বাড়ির থেকে তিনশো গজ দূরে । তাই মাদরাসা মাঠ থেকে প্রতিদিনই তারা ওই বাড়ির আশপাশে খেলতে যেতো। অভিযুক্ত আলী আকবর তার বাড়িতে দিনের বেশিরভাগ সময় একা থাকতো।
গত ১৯ ও ২০ মার্চও প্রতিদিনকার মতো শিশুরা মাঠে খেলতে নামে ও তার বাড়ির আশপাশে ঘুরতে যায়। এসময় তাদেরকে চকলেট ও ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় আলী আকবর। পরে শিশুদের ধর্ষণ করে।
এদিকে ঘটনার পর থেকে আলী আকবর পলাতক রয়েছে।
নির্যাতনের শিকার শিশুর পরিবারের সদস্যরা দায়ী ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শাস্তি দাবি করছি।
এ বিষয় বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, তিন শিশুকে ধর্ষণের অভিযোগের দুইটি মামলা প্রক্রিয়াধীন। এছাড়াও শিশুদের মেডিক্যাল পরীক্ষার জন্য আগামীকাল কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আমরা অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা