1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা,অস্ত্রসহ যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের ৮নং মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ আলমকে হত্যা চেষ্টার সময় অস্ত্রসহ শাখাওয়াত হোসেন রিয়াজ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ মার্চ) চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রিয়াজ একই ইউনিয়নের বিষবাগ গ্রামের বাসিন্দা।

চেয়ারম্যান মাহফুজ আলম বলেন, রোববার (২৭ মার্চ) দুপুরে সে মুন্সিরহাট বাজারে এক নারীকে লাঞ্ছিত করে। এসময় ওই নারী ইউপি কার্যালয়ে আমার কাছে নালিশ করে। আমি রিয়াজের বাবা জাফর আহমেদকে ডেকে এনে রিয়াজকে শাসানোর জন্য বলি। এতে সে ক্ষুব্ধ হয়ে দুপুর বেলায় ইউপি কার্যালয়ে এসে ভাঙচুর চালায়।

তিনি বলেন, ওই সময় আমি কার্যালয়ে ছিলাম না। খবর পেয়ে কার্যালয়ে ছুটে গেলে সে পালিয়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
চেয়ারম্যান মাহফুজ আলম আরও বলেন, পরবর্তীকালে রোববার দিবাগত রাতে রিয়াজ ও অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি আমার বাড়ির ভেতরে ঢুকলে স্থানীয়রা তাকে (রিয়াজ) আটক করে। এসময় সে পিস্তল বের করে আমাকে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ রিয়াজকে আটক করে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করে। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে রিয়াজকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে চেয়ারম্যান বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান