1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লার বরুড়ার সফিকুল হত্যা মামলায় এক আসামী যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ার হুরুয়া গ্রামে মুরগী ব্যবসায়ী সফিকুল ইসলাম হত্যা মামলায় আসামী মো: ইকবালকে যাবজ্জীবন কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৬মাসের কারাদন্ড দেয় আদালত। মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ পিপি এড নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বরুড়া উপজেলার হুরুয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো: ইকবাল(২৪)এ ঘটনায় ২০১১ সালের ২১ সেপ্টেম্বর নিহত সফিকুল ইসলামের ছেলে মোঃ জাকারিয়া বাদী হয়ে বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এড নজরুল ইসলাম জানান, ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টা বরুড়া হুরুয়া গ্রামে মুরগী ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম মুরগীর ফার্ম হইতে ফেরত না আসায় পরদিন বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ২১ সেপ্টেম্বর সাড়ে ১১টায় আইয়ুব আলী বাড়ির দক্ষিণ পাশে পুলের উপর গেলে পঁচা দুর্গন্ধ পেয়ে সামনে গিয়ে দেখেন নিচু ভূমির জংলার মধ্যে সফিকুল ইসলামের লাশ লাশ সনাক্ত করে ।ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর চার্জগঠন শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনা করে যুক্তিতর্ক শুনানী শেষে আসামি ইকবালের বিরুদ্ধ আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে এডভোকেট গাজী মোঃ আব্দুল আলীম। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন,রায় ঘোষণার পর আসামী মো : ইকবালকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান