1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লার নির্বিঘ্নে পূজা উদযাপনে আ’লীগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী দেয়া হবে- এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

গত বছর দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশের মধ্যে কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়াকে কেন্দ্র করে কয়েকটি জেলায় ব্যাপক সহিংসতা হয়।
নানুয়ারদীঘির পারের ওই মণ্ডপে চলে ব্যাপক ভাঙচুর, আক্রান্ত হয় নগরীর আরও বেশকিছু পূজামণ্ডপ। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর,নোয়াখালী,চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়। এর জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটে প্রাণহানির ঘটনাও।
এ ঘটনার প্রায় বছরখানেক পর নানুয়ারদীঘির পাড়ের অস্থায়ী সেই পূজামণ্ডপে আবার দুর্গাপূজা উদযাপন হতে যাচ্ছে।
এবার সর্বোচ্চ সতর্কতায় সেখানে পূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় কোনো ষড়যন্ত্র হলে ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন,গত বছর আমি দেশে ছিলাম না। তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে পূজামণ্ডপে হামলা করেছে। আমি দেশের বাইর থেকে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছি। এ বছর আমরা সর্বোচ্চ সতর্ক আছি। নানুয়ারদীঘির পারে অবশ্যই পূজা হবে। এবার যদি কেউ কোনো পূজামণ্ডপে হামলা করে, সে পালিয়ে বাঁচতে পারবে না।
এবার যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায়,সে জন্য আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী দেয়া হবে। ভয়ের কোনো কারণ নেই।’ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার মো. আবদুল মান্নান, র‍্যাবের কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেনসহ অন্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,এ বছর কুমিল্লা জেলায় সিটি করপোরেশনসহ ৭৯৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়