1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লার ছয়টি মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না’-হাইওয়ে পুলিশ সুপার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ছয়টি মহাসড়কে পুলিশসহ অন্য কোন সংগঠনকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা রিজিয়ন অফিসের সম্মেলন কক্ষে বুধবার আয়োজিত মাসিক সভায় এই কথা বলেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কর্মরত ২১ টি থানা ও ফাঁড়ির ইনচার্জদের এই নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার আরো বলেন,মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন যানবাহন থামানো যাবেনা। এছাড়া ৩৪ টি পেট্রোল টিম ও ২ টি গোয়েন্দা টিম কাজ করবে। রমজান মাসব্যাপী মহাসড়কে ১১ টি রেকার মোতায়েন থাকবে। সভায় হাইওয়ে পুলিশে কর্মরতদের উদ্দেশ্যে বলা হয়,চলাচল নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে। মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তৎপর থাকতে হবে। নির্দেশনা প্রতিপালনে শৈথিল্য দেখালে বিভাগীয়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সভায় কুমিল্লা হাইওয়ে রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপি ইমরুল হাসানসহ অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা