1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কুমিল্লার কোন আবাসিক ভবনে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান করা যাবে না- সিভিল সার্জন 

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কোন আবাসিক ভবনে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার। তিনি জানান, মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে এখন থেকে কুমিল্লার আর কোন নতুন বেসরকারি হাসপাতাল আবাসিক ভবনে স্থাপন করা যেন না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। তিনি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই নির্দেশনার কথা জানান। রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন অভিযোগ করে বলেন, জেলা রেজিষ্ট্রি অফিস দুর্ণীতির আখড়া। এই জনগুরুত্বপূর্ণ কার্যালয়টিকে যেন দূর্ণীতিমুক্ত করতে সবাই সজাগ থাকেন।
মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর মাদক দ্রব্য ছড়িয়ে পড়া ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রেক্ষিতে সভায় জেলা পুলিশের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন বলেন,অন্যান্য সময়ের তুলনায় কুমিল্লা জেলায় মাদকের বিরুদ্ধে আরো বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে। বিপুল পরিমান মাদক উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের আটক করা হচ্ছে। তিনি বলেন, যেসব মাদক কারবারি বা সেবনকারী বার বার আইনশৃঙ্খলাবাহিনীর হাতে আটক হয় তাদেরকে প্রথমবারের শাস্তির তুলনায় পরের প্রতিাবার যদি শাস্তি বাড়িয়ে দেয়া যায় তাহলে তারা কিছুটা হলেও পিছু হটবে। এব্যাপারে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা বন কর্মকর্তা মোহাম্মদ আলী সভার দৃষ্টি আকর্ষন করে বলেন,সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকোপার্কের সড়ক ও আশেপাশের এলাকায় থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এসব মাটি ইকোপার্কের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে- যে কারনের সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। অনেকে অভিযোগও করছে। আমরা বেশ কয়েকবার মাটি কাটা বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু আবারো তা হচ্ছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং নিয়মিত রাখা প্রয়োজন। এব্যাপারে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জেলা বাজার কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়