1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লার উন্নয়নে ও মাদক নির্মূলে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৫৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার কুমিল্লার উন্নয়নে ও মাদক নির্মূলে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান। সামাজিক অবক্ষয় ,অপরাধ, দূনীতি র বিরুদ্ধে সাংবাদিকদের আরো সচেষ্ট হতে হবে। তিনি গত ২৭মার্চ সন্ধ্যায় কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র মিলনায়তনে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ,বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মোঃ শওকত ওসমান, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করেনেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সদস্যরা। এর পর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ,অর্থ সম্পাদকসহ সকল সদস্যদের ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আক ম বাহাউদ্দিন বাহার। নুতন এই কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রণীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সহ সভাপতি আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মীর সাহআলম। অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন তাহমিনা শবনম। অনুষ্ঠানে স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন সাকিরা তাপসী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন মাওলানা আবু হানিফ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান