1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লায় ব্রিজের নিচ থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৮ বার দেখা হয়েছে

সোহেল রানা: চান্দিমা কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ব্রিজের নিচ থেকে ইটভাটায় কর্মরত শ্রমিক নাছির (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে নিহত যুবকের স্বজনদের দাবি,পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। শনিবার দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
নিহত নাছির পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্ৰামের ধনু চকিদার বাড়ির কৃষি শ্রমিক আলমের ছেলে। নাছির এলাকায় একটি ইটভাটার ৪০-৪৫ জন শ্রমিক পরিচালনায় সরদার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি গ্ৰামের বিভিন্ন খাল,খাটিপুকুর কিনে মৎস্য ব্যবসা করতেন। মৃত্যুর আগে সে ১৮মাসের একটি কণ্যা সন্তান রেখে গেছে।
পুলিশ, নিহত যুবকের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্রিজের নিচে বুক ও মুখ মন্ডল নিচের দিকে অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নাছিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের স্বজনদের দাবি, শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি খাটিপুকুর থেকে মাছ ধরে ইলিয়টগঞ্জ একটি মৎস্যআরতে বিক্রয়ের জন্য নিয়ে আসে। মাছ রেখে ঐ মৎস্য আরতের ম্যানেজারের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে নতুন জুতা কিনতে যাওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
তবে এঘটনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ব্রিজের নিচে পড়ে থাকা অবস্থায় নাছির নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার