1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

কুমিল্লায় এগিয়ে বিএনপি চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও দেবিদ্বারে শাপলাকলি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৪ বার দেখা হয়েছে
কুমিল্লায় এগিয়ে বিএনপি চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও দেবিদ্বারে শাপলাকলি
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৪৩৫টি কেন্দ্রে চলছে ভোট গণনার কাজ। সন্ধ্যা ৭টা পর্যন্ত বেশ কিছু কেন্দ্রের ফলাফলে দেখা গেছে ধানের শীষ এগিয়ে রয়েছে। এছাড়াও একটি আসনে দাঁড়িপাল্লা ও আরেকটিতে শাপলাকলি এবং দুইটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এগিয়ে রয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, জেলার সবগুলো আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ফলাফল সংগ্রহ করে কেন্দ্রীয়ভালে ঘোষণা করা হবে।
এদিকে ভোটগ্রহণ শেষে অনেক কেন্দ্রেই প্রার্থীদের সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ফলাফল জানার আগ্রহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন কেন্দ্রের বাইরে ছোট ছোট জটলা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গণনা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য কেন্দ্র প্রাঙ্গণে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে বিকেলের পর জেলার কেন্দ্রেগুলোতে শুরু হয় ভোট গণনা প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৩ পোলিং কর্মকর্তারা গণনার কাজ করছেন। প্রার্থীদের মনোনীত এজেন্টরা উপস্থিত থেকে গণনা পর্যবেক্ষণ করছেন। গণনা শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-১, কুমিল্লা-৩, কুমিল্লা-৬ কুমিল্লা-৮, কুমিল্লা-৯, কুমিল্লা-১০ আসনে ধানের শীষ এগিয়ে রয়েছে, এসব আসনে নিকটতম স্থানে রয়েছে দাঁড়িপাল্লা এছাড়া কুমিল্লা-২, কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রতীক ফুটবল তালা এগিয়ে রয়েছে। এই দুই প্রতীকের প্রার্থী বিএনপির বিদ্রাহী। ধানের শীষের সঙ্গে গণনায় হাড্ডাহাড্ডি চলছে ফুটবল ও তালার। কুমিল্লা-৪ আসনে এগিয়ে রয়েছে শাপলাকলি। কুমিল্লা-১১ আসনে এগিয়ে রয়েছে দাঁড়িপাল্লা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০