1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় এইচএসসি পুনঃনিরীক্ষণ ফল পরিবর্তন ৩৩১ জনের,জিপিএ-৫ পেল ৩৬

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে
কুমিল্লায় এইচএসসি পুনঃনিরীক্ষণ ফল পরিবর্তন ৩৩১ জনের,জিপিএ-৫ পেল ৩৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল পুনঃনিরীক্ষণে ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৯৩ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। অন্যান্য গ্রেডে পরিবর্তন হয়েছে ২০২ জনের ফলাফল। বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড কুমিল্লার ওয়েবসাইটে এই পুনঃমূল্যায়নের ফল প্রকাশ হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর এইচএসসি-২০২৪ সালের ফল প্রকাশ হয়। ফলাফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয় ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে ২১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থীর মোট ৫৮ হাজার ৮২৬টি উত্তরপত্র নিরীক্ষণ করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘বোর্ডের নিয়মমতোই আবেদন গ্রহণ এবং পরীক্ষার খাতা পুণঃনিরীক্ষণ করা হয়েছে। ২০২৪ সালের ফলাফলের পুনঃনিরীক্ষণের ফলাফল আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ১৫ শতাংশ, যা গত দুই বছরের তুলনায় কম। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে অংশ নিয়েছে ১ লাখ ১২ হাজার ৩১২ জন। সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৫ জন, যা মোট ফলাফলের ৭১ দশমিক ১৫ শতাংশ।’
মোহাম্মদ শহিদুল ইসলাম আরও বলেন, ‘এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৯২২ জন, যা মোট ফলাফলের ৭ দশমিক ০৫৪ শতাংশ। ২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৬৫৫ জন। এছাড়া ২০২২ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ ছিল ১৪ হাজার ৯৯১ জন। এ বছর ৪৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৬৩ হাজার ৬৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল। এবার ৪৮ হাজার ৬৫ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩২ হাজার ৫৫৮ জন ও ৬৪ হাজার ২৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৪৭ হাজার ৩৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৬৮ জন ছাত্র ও ৪ হাজার ৯৫৪ জন ছাত্রী।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা