1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেলেন যারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অষ্টম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. হায়দার আলী। একইদিন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে কুবি অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার পদে আরেক কুবি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নিয়োগপ্রাপ্ত হন।
রোববার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. হায়দার আলী, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১১ক (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মাসুদা কামাল, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস-চ্যান্সেলর পদে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ধারা ১২ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, মার্কেটিং বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হল।

প্রজ্ঞাপনগুলোতে আরও বলা হয়, নিয়োগকৃত পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। প্রত্যেকে চার বছর এ দায়িত্ব পালন করবেন। উপর্যুক্ত পদের প্রত্যেকে অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তারা বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং অন্যরাও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগসমূহ বাতিল করতে পারবেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমি পদের জন্য কোনো তদবীর করিনি। সকলকে সাথে নিয়ে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা