1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

কাদের মির্জার ঘনিষ্ঠ সহচরসহ দুজন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৭৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর নাজিম উদ্দিন মিকনসহ (৪২) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে প্রযুক্তির মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারের পাশে একটি গোপন আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দিন মিকন সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ফকির উদ্দিন কামালের ছেলে ও কাদের মির্জা সমর্থিত সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নুর উদ্দিন খাজা (৪০) সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছায়দল হক মেম্বারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মিকন পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামি। তিনি সোমবার বসুরহাট কলাবাগানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে গুলি করে ও পিটিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে পুলিশে সাতটি মামলা রয়েছে।

জানা গেছে, স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুরের চেয়ারম্যান নুরনবী চৌধুরীর সঙ্গে মিকনের পূর্ব বিরোধ ছিল। এক সময় বাদলের অনুসারী হিসেবে কাজ করলেও সাম্প্রতিক মিকন কাদের মির্জার খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়