1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

কলেজছাত্রীকে অপহরণ করতে এসে ধরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৫৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রংপুরের পীরগাছায় অনার্সপড়ুয়া এক ছাত্রীকে অপহরণচেষ্টার মামলায় রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রুবেল উপজেলার তাম্বুলপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার তাম্বুলপুরে বাড়ি থেকে অনার্স পড়ুয়া এক ছাত্রীকে (২১) অপহরণের চেষ্টা করে একদল যুবক। তারা দুটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় ওই ছাত্রীকে উদ্ধারসহ মাইদুল ইসলাম নামে একজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। পরে মাইদুল ইসলামসহ আটক মাইক্রোবাস দুটি পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পীরগাছা থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে সোমবার রাতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করে পুলিশ। তবে মামলা দায়ের পর থেকে অপহরণকারীদের হুমকিতে পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে ওই ছাত্রীর বাবা অভিযোগ করেছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা