1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

করোনায় শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৬৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে ১৩ মাস ধরে বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ সময় বন্ধ থাকায় শিক্ষায় অপূরণীয় ক্ষতি হচ্ছে। এ ক্ষতি পুষিয়ে নিতে চলছে বিস্তর গবেষণা।

জানা যায়, অনলাইনে ক্লাস নেওয়ার মতো এবার অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনাও করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে কীভাবে অনলাইনে পরীক্ষা নেওয়া হয় সে বিষয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় দুই পৃথক কমিটি কাজ করছে।

সূত্র মতে, মাধ্যমিক স্তরের কমিটি এরই মধ্যে এক দফা বৈঠক করেছে। দুই কমিটির প্রতিবেদন পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষা আয়োজনে গঠিত সুপারিশ কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদের নেতৃত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনলাইনে পাবলিক পরীক্ষার নেওয়ার সম্ভাব্যতা যাচাই এবং অন্যান্য দেশের পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও ফলাফল কি তার একটি প্রতিবেদন তৈরি করতে টেকনিক্যাল কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির সদস্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘সর্বশেষ বৈঠকে কমিটির সদস্যরা অনলাইন পরীক্ষার নানা দিক নিয়ে আলোচনা করেছেন। বিদেশে অনলাইনে বিভিন্ন পরীক্ষা কীভাবে নেয়া হয় এবং বাংলাদেশে নিলে কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তা যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন দেবে কমিটি। প্রতিবেদনের ভালো ও খারাপ দিকগুলো দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই দ্বিতীয় বৈঠক ডাকা হবে।’

অন্য দিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা অনলাইনে নেওয়ার সক্ষমতা যাচাই করার কমিটি আগামী ২৫ এপ্রিল সভা ডেকেছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম বলেন, ‘লকডাউনের কারণে বৈঠক ডেকেও বসা সম্ভব হয়নি। আগামী ২৫ এপ্রিল প্রথম সভা ডাকা হয়েছে। কমিটির প্রয়োজনে চারটি বিশ্ববিদ্যালয়ের চারজনকে নতুন করে কো-অপ্ট (যোগ) করেছি।’

তিনি আরও বলেন, ‘দেশ-বিদেশে কীভাবে অনলাইনে পরীক্ষা নেয়া হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তা কতটুকু সম্ভব, বিশেষজ্ঞদের তার একটি প্রতিবেদন নিয়ে আসতে বলা হয়েছে। তাদের সুপারিশের আলোকে পরবর্তী সিদ্ধান্ত হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার