1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

করোনায় বেতন কমল যাজকদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৮৭২ বার দেখা হয়েছে

করোনা মহামারীর ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। এই পরিস্থিতিতে আর্থিক হিমশিমের মাঝে কার্ডিনাল ও অন্যান্য যাজকদের বেতন কাটছাঁটের নির্দেশ দিয়েছেন পোপ ফ্রান্সিস। খবর বিবিসির।

ভ্যাটিকানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এপ্রিল থেকে ১০ শতাংশ কম বেতন পাবেন কার্ডিনালরা।

ধারণা করা হয়, তারা মাসে ৫ হাজার ইউরো বেতন পেয়ে থাকেন। এছাড়া রয়েছে আবাসনসহ অন্যান্য সুবিধা।

চলতি বছরে ভ্যাটিকান ৫ কোটি ইউরো আর্থিক ঘাটতির আশঙ্কা করছে। মূলত জাদুঘর ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র শহরটির অন্যান্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় এ ধাক্কা।

এর আগে পোপ জানিয়েছেন, আর্থিক ক্ষতির এ সময়ে তিনি কাউকে চাকরি থেকে ছাঁটাই করতে চান না।

ইতালীয় ভাষায় লেখা পোপের এক নির্দেশে বুধবার বলা হয়, বেতনের কাটছাঁট আগামী এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমান পরিস্থিতির মোকাবিলা ও সুদৃঢ় ভবিষ্যতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

পাদরি ও অন্যান্য যাজকদের বেতন ৩ থেকে ৮ শতাংশ কাটা হবে। এছাড়া ২০২৩ সালে আগে বেতন বাড়ানো স্থগিত থাকবে।

ভ্যাটিকান আশা করেছিল চলতি মাস থেকে জাদুঘরগুলো খুলে দেওয়া হবে। কিন্তু ইতালিতে নতুন করে জারি হওয়া লকডাউনের কারণে তারা পিছু হটে।

চলতি মাসের শুরুতে ভ্যাটিকানের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তা সতর্ক করে জানান, করোনার দ্বিতীয় বছর রিজার্ভ থেকে ৪ কোটি ইউরো ব্যবহার হতে পারে। গত বছরের তুলনায় এবার আয় ৩০ শতাংশ কমতে পারে।

গত বছর আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা আনতে পোপ নতুন একটি আইন জারি করেন। ভ্যাটিকান ব্যাংকের বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারি ও অব্যবস্থাপনার অভিযোগের পর এ সিদ্ধান্ত আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার