1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

করোনাভাইরাসে আক্রান্ত মোহাম্মদ আশরাফুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৮৭৬ বার দেখা হয়েছে

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন বরিশাল বিভাগীয় দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। শনিবার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তার নমুনার ফল।

আজ (রোববার) সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেন মোহাম্মদ আশরাফুল নিজেই। তবে পরীক্ষার ফলাফল নিয়ে সংশয়-সন্দেহ থাকায় আজ আবার র‍্যাপিড করোনা টেস্ট করিয়েছেন তিনি। যার ফলাফল পাওয়া যাবে রাতে।

দ্বিতীয়বার করানো পরীক্ষায় নেগেটিভ এলেই সোমবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে কোনো বাধা থাকবে না আশরাফুলের। ফলাফল আবারও পজিটিভ পাওয়া গেলে পুরোপুরি আইসোলেশনে চলে যেতে হবে তাকে।

আশরাফুল জানিয়েছেন, শারীরিকভাবে তার কোনো সমস্যা নেই। পুরোপুরি সুস্থ। এ কারণেই মূলত নিজের মনের সংশয় থেকে দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছেন।

উল্লেখ্য, আগামীকাল (সোমবার) জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীর মুখোমুখি হবে আশরাফুলের দল বরিশাল। ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংস খেলে ফর্মে থাকার আভাস দিয়েছিলেন আশরাফুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়