1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

এয়ারপোর্ট থেকে বাবাকে আনতে যেয়ে সড়কে প্রাণ গেল পুত্রের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

প্রবাসী বাবাকে আনতে যেয়ে সড়কে প্রাণ গেল পুত্রের। বাবাসহ পরিবারের আরো ৭জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত যুবক মো. সাইফুল ইসলাম সাকিব (১৯) দেবীদ্বার উপজেলার গৌরসার গ্রামের গেদু সরকারের বাড়ির সৌদী প্রবাসী মো. শহীদুল ইসলাম সরকারের ছেলে। নিহত সাকিব চলতি বছর এলাহাবাদ আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিল। স্বজনরা জানার, ঘটনাটি ঘটে মঙ্গলবার(৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায়। ঢাকা বিমান বন্দর থেকে সৌদী প্রবাসী বাবাকে নিয়ে বাড়ি আসার পথে ডেমরা এলাকায় সিটি বাসের সাথে মুখমূখী সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মাইক্রোবাসে আরোহনকারী মো. সাইফুল ইসলাম সাকিব(১৯), তার বাবা প্রবাসী মো. শহীদুল ইসলাম(৪৫), ভাই মো. সাকিম(১০), খালু মো. মামুনুর রশিদ(৩০), ফুফাতো ভাই নাজমুল(২৪), হাসান(২৬), এবং মাইক্রো চালক আল আমিন সোহাগ(৩২)সহ ৮ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষাবস্থায় সাইফুল ইসলাম সাকিব, মাইক্রো চালক আল আমিন সোহাগ ও প্রবাসী মো. শহীদুল ইসলামকে আইসিইউতে রাখা হয়। আজ বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় সাইফুল ইসলাম সাকিব মারা যায়। সাইফুল ইসলাম সাকিবের মামা দেবীদ্বার ফারিয়ার সাধারন সম্পাদক আবুল বাশার জানান, তার ভগ্নীপতি মো.শহীদুল ইসলাম প্রায় ১৯ বছর সৌদী আরব প্রবাসে থাকেন। মঙ্গলবার বিকেলে দেশে আসেন, আসার পথে সড়ক দূঘটনায় মাইক্রোবাসে থাকা চালকসহ ৮জনই আহত হন। আহতদের মধ্যে তার বড় ভাগিনা সাইফুল ইসলাম সাকিব আজ বুধবার সন্ধ্যায় মারা যায়। তার মরদেহ নিয়ে আজ রাতেই বাড়ি আসছি, আগামীকাল বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ১০টায় জানাযা হবে। আহতদের মধ্যে ভগ্নীপতি শহীদুল ও চালক আল আমিনের অবস্থা আশংকাজনক এবং বাকী সকলে আশংকাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান