1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগেই মানুষের ঢল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৩ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

প্রতীক বরাদ্দের পরই কুমিল্লায় নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কুমিল্লা- ৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। সোমবার (১৮ ডিসেম্বর)এমপি বাহার কুমিল্লা শহরতলীর চানপুর ও পাচথুবী ইউনিয়নের শিবের বাজার এলাকায় জনসংযোগ করেন। এসময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন। এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগে এলাকার নারী পুরুষের ঢল নামে। নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো চানপুর ও শিবের বাজার এলাকা। এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু,পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাাফি রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে ছিলেন। এদিকে সোমবার বিকাল ৩ টায় হাজী বাহার এমপি চানপুর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সভায় বিপুল সংখ্যক লোক সমাগম ঘটে। উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ষোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ