1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

এইচএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫০ হাজারেরও বেশি ছাত্র ছাত্রী ঝরে পড়েছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বোর্ডে করোনা পরিস্থিতির পর পরীক্ষা ভীতি এবং অর্থনৈতিক টানাপোড়নসহ নানাব কারণে ৫০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী এইচএসসিতে ঝরে পড়েছে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের। এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি। এর মধ্যে পরীক্ষায় বসছে ১ লক্ষ ১১ হাজার ৩৭২ জন। ঝরে পড়েছে ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী,ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ৪৩১ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি ২০২৩ সারা দেশে শুরু হয়েছে।
এইচএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী ঝরে পড়েছে কেন্দ্র পরিদর্শনে গিয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, কোথাও কোন বিশৃংখলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটবে না। নকল প্রতিরোধসহ পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে। নকল রোধে এসএসসির অভিজ্ঞতা মাথায় রেখে এইচএসসির কেন্দ্রগুলোতে সর্তকতা অবলম্বন করা হচ্ছে বলেও জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের। তিনি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন কুমিল্লা বোর্ডের অধীনে ছয় জেলায় ৬ টি ভিজিলেন্স টিম অতিরিক্ত দায়িত্বে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত এসএসসি পরীক্ষায় কুমিল্লার বরুড়া উপজেলা ও দাউদকান্দি উপজেলায় নকল সরবরাহ নিয়ে পরিস্থিতি তৈরি হয়। এ সময় শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষক অব্যাহতি দেয়ার মত ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ