1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ, আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১২ই রবিউল আউয়াল সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর পরিচালনায় ঈদ ই মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন ফকির বাজার ইসলামিয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, টাঢেরা মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মোঃ শাহিনুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সুমন, আলমগীর হোসেন, আবদুল্লাহ, ফয়েজ আহাম্মদ।
উপস্থিত ছিলেন মোঃ সুজন, মোঃ হেলালসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, রাসূলুল্লাহ (সা.) এমন এক সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিলো। অশ্লীলতা, বেহায়াপনা এবং কন্যা সন্তানকে জীবিত পুতে ফেলা ছিলো তৎকালীন সময়ের স্বাভাবিক বিষয়। নারীদের কোন সম্মান ছিলোনা।
এমন এক কঠিন সময়ে মহান আল্লাহ তা’য়ালা আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে আরবের পবিত্র মক্কা নগরীতে প্রেরণ করেন। দুনিয়ায় আগমনের পরে ধীরে ধীরে প্রিয় নবী (সা.) মক্কা নগরী সহ পুরো আরব জাহানকে শান্তিময় করে তুলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা