1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে মার্কিন প্রথম মুসলিম নারী মেয়রের লড়াই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৬৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন মুল্লুকের প্রথম মুসলিম নারী মেয়র ফারাহ খান। তিনি ২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ইরভিন শহরের মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে তিনি এ শহরের একজন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০২০ সালে তিনি ১২ জন মেয়র প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী মুসলিম মেয়র নির্বাচিত হন।

তাকে কম ভোগান্তি পোহাতে হয়নি। একদিকে ইসলামফোবিয়া, অন্যদিকে বাকি ১১ জন প্রার্থীর নির্বাচনী প্রচারণার বিরুদ্ধে টিকে থাকা- দুই চ্যালেঞ্জকে মোকাবিলা করেছেন দৃঢ়তার সঙ্গে। ২০২০ সালের নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দলের উসকে দেওয়া ইসলামবিদ্বেষের বিরুদ্ধেও লড়ছেন তিনি।

দুই ছেলের জননী ফারাহ খানের বিরুদ্ধে বর্ণবাদী ও ধর্মীয় উগ্রবাদীরা উঠে পড়ে লাগে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই। কিন্তু এতকিছুর পরও দমে যাওয়ার পাত্রী নন তিনি। স্থানীয় বাসিন্দাদের বোঝাতে সক্ষম হয়েছেন- তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ধর্মীয়বিদ্বেষ ছড়িয়ে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা।

আজারবাইজান সফরের কারণে ২০২০ সালের নির্বাচনের সময় বিরোধী দলের রাজনীতিকরা তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে ধর্মীয় বিদ্বেষের অভিযোগ দায়ের করেন। অবশ্য পরে তা ধোপে টিকেনি। কারণ, তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। এখানকার মূলধারা সঙ্গেই তার ওঠাবসা। ২০০৪ সালে সানফ্রানসিসকো থেকে তার পরিবার ক্যালিফোর্নিয়ায় আসে। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন ক্যালিফোর্নিয়ায়।সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়