1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

আগামী ৭ জানুয়ারি কুমিল্লার মানুষের ভোট উৎসবে সব ষড়যন্ত্র ভেসে যাবে- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা- ৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন- আগামী ৭ জানুয়ারি কুমিল্লার মানুষের ভোট উৎসবে সব ষড়যন্ত্র ভেসে যাবে,আমি বঙ্গবন্ধুর কর্মী,শেখ হাসিনার কর্মী। আমি মানুষের জন্য কাজ করি।সতভাবে রাজনীতি করি। কুমিল্লার মানুষের পক্ষে কাজ করব, কুমিল্লার ভালোবাসা আমাকে আরও শক্তিশালী করবে। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি সকালে নগরীতে গণসংযোগ, বিকেলে ও রাতে জগন্নাথপুর ইউনিয়নের কমলপুর হাসমতেন্নছা বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে এবং সন্ধ্যায় ২৬ নং ওয়ার্ডের ভল্লবপুর,২৭ নং ওয়ার্ডের ধনাইতরী ও রাতে ৬ নং ওয়ার্ডের শুভপুরে এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। এমপি বাহার আরও বলেন,বিগত ১৫ বছরে আমি কুমিল্লায় সর্বোচ্চ উন্নয়ন করতে সক্ষম হয়েছি। সকল মানুষ আজ উপলব্ধি করছে,প্রাইমারি স্কুল থেকে কলেজ, মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট তাদের সকল উন্নয়ন কাজ দাবি না করলেও আমি নিজ দায়িত্ববোধ থেকে করে দিয়েছি। আগামী ৭ জানুয়ারি পরিবার পরিজন নিয়ে ভোট উতসব করতে হবে। প্রমাণ করতে হবে শেখ হাসিনার পক্ষে জাতি আজ ঐক্যবদ্ধ।
কুমিল্লা সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার সকল মানুষের সাথে গণ সংযোগ করেন এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উক্ত প্রচার প্রচারনায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্যাহ খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবু চিত্তরন্জন ভৌমিক,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেখুর রহমান আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়