1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন প্রতিষ্ঠান,স্বেচ্ছাসেবি সংগঠন নানারকম অনুদান পাচ্ছে- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৬ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ উন্নত জীবন যাপন করতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি সংগঠন নানারকম অনুদান পাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য স্বপ্ন একটাই, এদেশের মানুষের জীবনমান উন্নত হোক, এদেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক। এ দেশের গরীব অসহায় পরিবারের সন্তানরা লেখাপড়ায় এগিয়ে যাক।গত ১৫ বছরে দেশ পরিচালনায় শেখ হাসিনার এ লক্ষ্য ও স্বপ্ন সফল হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর মুন্সেফবাড়ি এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে জাতীয় সমাজকল্যান পরিষদের আওতায় ১৮টি স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে সাত লাখ দশ হাজার টাকার অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। কুমিল্লায় স্বাস্থ্যখাতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মান তুলে ধরে এমপি বাহার আরও বলেন, কুমিল্লায় কমিউনিটি ক্লিনিক, জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে। রোগীরা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দিচ্ছেন। সেবার মান নিয়ে এখন আর কোন অভিযোগ শোনা যায় না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে আগামী সপ্তাহে আরো দুইটি ডায়ালাইসিস মেশিন এবং ইটিটি মেশিন দেওয়া হবে। অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল। উপজেলা সমাজ কল্যান পরিষদের সহকারী পরিচালক ফারহানা আমিন, শহর সমাজসেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর ইসলাম, এমপির একান্ত সচিব ইকবাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ