1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

অভিনেত্রী ফাতিমা সানা করোনায় আক্রান্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৫৩৯ বার দেখা হয়েছে

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

কোভিডে আক্রান্ত হওয়ার খবর সানা নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন।

অভিনেত্রী লিখেছেন, ‘আমি কোভিড আক্রান্ত হয়েছি। সব রকম সাবধানতা এবং নিয়ম মেনে বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। সবার শুভ কামনার জন্য ধন্যবাদ। সাবধানে থাকুন।’

অনুরাগ বসুর ‘লুডো’ এবং ‘সুরজ পে মঙ্গল ভারি’ ছবিতে শেষ দেখা গিয়েছিল ফাতিমাকে। ভবিষ্যতে তাকে দেখা যাবে ‘আজিব দাস্তান্স’ ছবিতে। এই ছবির প্রযোজক করণ জোহর। চারটি ছোট ছবিকে মিলিয়ে তৈরি হবে ‘আজিব দাস্তান্স’। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০