1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

অভিনেত্রী পার্নো মিত্রের করোনা শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টলিউড অভিনেত্রী পার্নো মিত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার তিনি নিজেই টুইট করে জানান, ‘আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যাঁরা আমার সঙ্গে ছিলেন তাঁদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’

একই সঙ্গে তাঁর পরামর্শ, তাঁরাও যেন নিজেদের পরিবার এবং চারপাশের সুরক্ষার জন্য নিভৃতবাসে চলে যান। পাশাপাশি, মাস্ক না খোলার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, চলতি বিধানসভা নির্বাচনের প্রচারের খাতিরে তাঁকে নির্বাচনী কেন্দ্র বরাহনগর (উত্তর) অঞ্চলে টানা দৌড়ঝাঁপ করতে হয়েছে। সংস্পর্শে আসতে হয়েছে বিভিন্ন মানুষের। সম্ভবত তার থেকেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

প্রচারে সামিল হয়ে পার্নোর মতোই করোনা আক্রান্ত একাধিক টলিউড তারকা, রাজনৈতিক প্রার্থী। স্বামী রাজ চক্রবর্তীর প্রচারে যোগ দিয়ে করোনায় আক্রান্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এদিকে সোমবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। সোমবার এই পরিসংখ্যান ২৮ লাখ ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার