1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

অভিনেতা শামীম আহমেদকে খুঁজে পাচ্ছে না পরিবার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৬৮৪ বার দেখা হয়েছে

খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট পর্দার অভিনেতা শামীম আহমেদকে। গত শুক্রবার থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী আশামনি। তিনি জানান, স্বামীর সন্ধানে থানায় ছুটে গিয়েছিলেন তিনি।তবে সেখানে জিডি নেওয়া হয়েনি।

আজ সোমবার সন্ধ্যায় আশামনি বলেন, ‘গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশে তিনি (শামীম আহমেদ) হাসিমুখে বাসা থেকে বেরিয়ে যান। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানিয়েছেন। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন বলে জানান। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নম্বর থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে। সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছে। তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে। এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন আর কিছু জানেন না।’

তিনি আরও বলেন, ‘আত্মীয়-স্বজন এবং উনার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ উনার কোনো ক্ষতি করল কি না, সে চিন্তা মাথায় কাজ করছে।’

আশামনি আরও জানান, স্বামীর সন্ধান পেতে তিনি রাজধানীর একটি থানায় গিয়েছেন। কিন্তু যেহেতু ঘটনার স্থান নিশ্চিত হওয়া যায়নি, তাই থানা জিডি নেয়নি।

স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। প্রায় দুই দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত শামীম আহমেদ। কমেডি চরিত্রে টিভি নাটকে অভিনয় করে দারুণ জনপ্রিয় তিনি।

তার অভিনয়ে পথচলার ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে। অভিনেত্রী আফসানা মিমির আগ্রহেই মহিলা সমিতির পিওন শামীম হয়ে উঠেছেন অভিনেতা। নাটকটির প্রোডাকশন ম্যানেজার ছিলেন তিনি। এক সময় অভাবের কারণে এই অভিনেতা রিকশা চালিয়েছেন, করেছেন কুলির কাজও। তার এমন সংগ্রামী জীবনের কথা অনেকেই জানেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ