1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ৫টি মেশিন জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করার দায়ে মোর্শেদ মিয়া নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি স্থান থেকে ৫টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করাসহ প্রায় ৪ হাজার ফুট পাইপ নষ্ট করা হয়। সোমবার বিকেলে উপজেলার কামাল্লা আরসি নদীর পাশে ও বাঙ্গরা বাজার থানাধীন জোগেরখিল বিলে অভিযান চালিয়ে এ জরিমানা ও মেশিন জব্দ করা হয়।
তারা দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ আছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ ও সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এক যুগে এ অভিযান পরিচালনা করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় জোগেরখিল এলাকার মোর্শেদ মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাষ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানার সহায়তায় এক যুগে উপজেলা তিনটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোর্শেদ মিয়া নামের এক ড্রেজার ব্যবসায়ীকে পঞ্চাষ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫টি ড্রেজার মেশিন জব্দ করা সহ প্রায় চার হাজার ফুট পাইপ নষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা