1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

রোজা করোনা ঝুঁকি বাড়ায় না: ডব্লিউএইচও

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৭৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা বলেছেন, রোজা রাখলে করোনার ঝুঁকি বাড়ে না। এর মাধ্যমে কেউ করোনার বিস্তার ঘটায় না। সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ। আসন্ন রমজান মাস উপলক্ষে সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় এ তথ্য জানায় সংস্থাটি। এএফপি।

বিবৃতির একটি অংশে জানানো হয়েছে, রোজা রাখার মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ ডব্লিউএইচওয়ের কাছে নেই। বিবৃতিতে বলা হয়, ‘প্রিয় বন্ধু এবং সহকর্মীরা! এ বছর বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন মুসলমান পবিত্র রমজান মাসকে স্বাগত জানাবে। এক বছর আগে, মহামারির প্রাথমিক পর্যায়ে আমরা নতুন এক রমজানের অভিজ্ঞতা লাভ করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা নিজেদের এবং প্রিয়জনদের সুরক্ষার উপায় খুঁজে পেয়েছি।’

‘দুঃখের বিষয় যে, চলতি বছর করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা করোনায় অনেক মানুষকে হারিয়েছি। আরও অনেকে সংক্রামিত হচ্ছে। করোনা মহামারি এখন একটি বাস্তব হুমকি। তাই, এই রমজানে আমাদের আরও সচেতন থাকা জরুরি।’

‘আসুন আমরা সকলে নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রতিশ্রুতি করি, যাতে আমরা আমাদের সামনের আরও অনেক আনন্দময় অনুষ্ঠান এবং পরের বছর রমজান এক সঙ্গে উদযাপন করতে পারি। এই দায়িত্ব সরকার ও ব্যক্তি সকলের উপর সমানভাবে আসে।’

বিবৃতিতে ডব্লিউএইচও আরও বলে, ‘রোজা রাখার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ নেই। তবে যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেন তারাও রোজা রাখতে পারবেন। রোজা রাখা অবস্থায় তাদের উপসর্গ যদি গুরুতর আকার ধারণ করে, তাহলে তারা চিকিত্সকের সঙ্গে পরামর্শ করে ধর্মীয় বিধান অনুযায়ী রোজা ভাঙতে পারেন।’

স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়, ‘ডব্লিউএইচও সব সময় খোলামেলা পরিবেশকে উত্সাহ করে। যেখানে পর্যাপ্ত বায়ু চলাচল করতে পারে। একই সঙ্গে জনাকীর্ণ এবং বায়ুচলাচল করতে পারে না এমন স্থান থেকে সর্তক থাকা ভালো। কারণ এখানে ভাইরাসে সংক্রামিত ব্যক্তিরা সহজেই অন্যদের কাছে ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়