1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

মুরাদনগরে মন্ত্রীর আগমনে উৎসবের আমেজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৩০ বার দেখা হয়েছে

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি

মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ ১৬ মার্চ বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে আসছেন। এ উপজেলায় এই প্রথম কোন শিক্ষা মন্ত্রী আসবেন তাই মুরাদনগর সেজেছে নবরূপে। মন্ত্রীকে স্বাগত জানাতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে তোরণ নির্মান করা হয়েছে।
রঙিন ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে নতুন রুপে সেজেছে পুরো উপজেলা। প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে ডা. দীপু মনিকে স্বাগত জানিয়ে টানানো পোস্টার-ব্যানার। বর্ণিল আলোকসজ্জা ও রং-তুলির আঁচড়ে নজরুল-নার্গীস স্মৃতিবিজড়িত মুরাদনগর উপজেলা যেন নতুন সাজে সজ্জিত হয়েছে।
আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় জনপ্রিয় কন্ঠ শিল্পী আখীঁ আলমগীরসহ ক্লোজআপ ওয়ান তারকা শিল্পীদের গান পরিবেশনের খবর আনন্দের মাত্রা আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।
উপজেলার বাঙ্গরা বাাজার থানার ৬ নং পূর্ব বাঙ্গরা ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওই উৎসবের আমেজ বইছে।
সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. মোসলে উদ্দিন সরকার বলেন, ‘১৬ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুমিল্লা-০৩,মুরাদনগর আসনের মাননীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন,এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) মো. জয়নাল আবেদীন।
আলোচনা পর্ব শেষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠ শিল্পী আখিঁ আলমগীরসহ অনেক তারকা শিল্পী গান পরিবেশন করবেন। জানা যায়, ১৯৭০ সালে তৎকালিন বিদ্যু উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আবদুর রাজ্জাক তেত্রিশ বছর বয়সে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এলাকায় সাড়া ফেলেন। বর্তমানে স্কুলটিতে ১৫শ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন। এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ছাত্র-ছাত্রীরা সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সুবর্ণ জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে বারো’শ প্রাক্তন ছাত্র নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা