1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

তামিমার দেশত্যাগ ঠেকাতে সৌদি এয়ারকে চিঠি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৮৪ বার দেখা হয়েছে

ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির দেশত্যাগ ঠেকাতে সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারকে চিঠি পাঠানো হয়েছে। তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের পক্ষে তার আইনজীবী ইশরাত হাসান এ চিঠি পাঠান। বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার ইশরাত হাসান বলেন, সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারকে চিঠিতে বলেছি, কেবিন ক্রু তামিমার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান আছে। এ মামলা শেষ না হওয়া পর্যন্ত এয়ারলাইন্সে চাকরির সুবাদে তিনি যেন দেশত্যাগ করতে না পারেন।

এদিকে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন ডিজিটালাইজেশন করা সংক্রান্ত রিট আবেদনের ওপর আজ মঙ্গলবার হাইকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হতে পারে বলে জানিয়েছেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাকিব হাসানসহ তিন ব্যক্তি এবং এইড ফর ম্যান ফাউন্ডেশনের সেক্রেটারি সাইফুল ইসলাম নাদিমের পক্ষে অ্যাডভোকেট ইশরাত গত ৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। বিয়ে ও বিবাহবিচ্ছেদ ডিজিটালাইজেশন করার জন্য গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ দেওয়ার পরও পদক্ষেপ না নেওয়ায় এ রিট করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর পরেই অভিযোগ ওঠে তামিমা তার আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। এই অভিযোগে উত্তরা পশ্চিম থানায় জিডি করেন রাকিব। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়