1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির আন্দোলন: কুমিল্লার মানববন্ধনে ফারুক

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯০২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আজকে গণতন্ত্র নস্যাৎ করার জন্য যে হীন চক্রান্ত চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিএনপি এদেশের সাধারণ মানুষকে রাজপথের আন্দোলনে সম্পৃক্ত করার কর্মসূচি পালন করছে। আমাদের আন্দোলন তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গ্যাস, বিদ্যুৎ, কৃষি উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহনীয় পর্যায়ে রাখা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকে বিএনপি যুগপৎ আন্দোলন করছে। আজকে বিএনপি’র আন্দোলনে আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেররা ভয় পেয়ে আবোল তাবোল বকছেন। বিএনপিকে আর আপনাদের কুট কৌশলের জালে ফেলে নির্বাচনে আনতে পারবেন না। এবারে বিএনপি তথা তারেক রহমানের কৌশলের কাছেই আপনারা হেরে গেছেন। এখনো সময় আছে, আইন সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ বিলুপ্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দেওয়ার প্রস্তুতি নেন।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কুমিল্লার কর্মসূচিতে এসেছি। আজকে কেবল কুমিল্লা নয়, সারা দেশের মানুষ রাতের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবীতে একাট্টা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলাসহ অমানবিক অত্যাচার বন্ধ করুন।
শনিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি রাশেদা বেগম হীরা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজী জসীম উদ্দিন।
মানববন্ধন কর্মসূচিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ গেইট থেকে লিবার্টি মোড় পর্যন্ত সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অংশ নেয়। এসময় দশ দফা বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নেতাকর্মীদের শ্লোগানে মুখর হয়ে ওঠে কান্দিরপাড় এলাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ