1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৭৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো একতরফা দাবি বেইজিং মেনে নেবে না। তিনি চীনের মৌলিক স্বার্থের প্রতি সত্যিকার সম্মান প্রদর্শন করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার চীনের গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই এ সতর্কবাণী উচ্চারণ করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজের সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব দেশ মনে করে চীনের উন্নতি দীর্ঘমেয়াদে এ অঞ্চলের সবগুলোর দেশের স্বার্থ রক্ষা করবে; কাজেই তা বন্ধ করা যাবে না।

তিনি বলেন, এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন করোনা মহামারী উত্তর যুগে চীন ও আমেরিকার মধ্যে আঞ্চলিক সহযোগিতা থাকা প্রয়োজন; সংঘর্ষ নয়।

বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে যাওয়ার যে প্রবণতা ওয়াশিংটন দেখাচ্ছে তার তীব্র সমালোচনা করে ওয়াং ই বলেন, আমেরিকা যেন একথা মনে না করে যে, আন্তর্জাতিক বিষয়াদিতে তার কথাই শেষ কথা। তিনি স্পষ্ট করে বলেন, চীনের সঙ্গে আলোচনা করতে আসলে আমেরিকার একতরফা দাবিগুলো মেনে নেওয়া হবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে। তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও সম অধিকারের ভিত্তিতে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বেইজিং-এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠে। বাণিজ্য, দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, হংকং ও করোনাভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে চরম সংঘাতপূর্ণ অবস্থানে চলে যায়। গত জানুয়ারি মাসে জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণে করে চীনের ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করেন। বিভিন্ন ইস্যুতে বিশেষ করে মানবাধিকার ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়