1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৫ জনকে আটক করেছে ১১ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গত (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে র‌্যাব।
র‍্যাব-১১, সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন জেলার বরুড়া থানার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. সোহেল (২৮), একই জেলার চান্দিনা থানার বরকড়ি গ্রামের আবুল কালামের ছেলে মো. আরমান (২৭), একই জেলার কোতয়ালি মডেল থানার শাসনগাছা (মাস্টারপাড়া) গ্রামের লিটন মিয়ার ছেলে মো. রনি হোসেন (২৬), একই গ্রামের মো. মনির হোসেনের ছেলে এমরান হোসেন (২৪) এবং খাগড়াছড়ি জেলার গুইমারা থানার জালিয়াপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২৮)।অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শনিবার গভীর রাতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল জেলার কোতয়ালি মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫,৩৭১শ পিস ভারতীয় আতশবাজি, ১৭শ পিস ভারতীয় মেহেদী, ১৮শ পিস ভারতীয় চকলেট, ১২৮০ পিস ভারতীয় তেল, ৩৫শ পিস ভারতীয় পাউডার, ৭২০ পিসসহ ৫ চোরাকারবারিকে আটক করে।প্রাথমিক অনুসন্ধান ও চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী দেশে আনছিল। এরপর সেগুলো কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। বিষয়টি তারা স্বীকার করেছেন। এই বিষয়ে আটকদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ