1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

ক্রেতা শূন্য বইমেলা, অনেক স্টল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৭৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে সরকার ঘোষিত সাতদিনের লকডাউনের মধ্যেও চালু রয়েছে বইমেলা। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে গণপরিবহন বন্ধসহ বেশ কিছু বিধি-নিষেধ থাকায় ক্রেতারা মেলামুখী হচ্ছে না। ফলে বেকায়দায় পড়েছে প্রকাশনা সংস্থাগুলো। তাই আপাতত প্রকাশকদের অনেকেই স্টল বন্ধ রেখেছেন।

এছাড়া রবিবারের ঝড়ে অনেক স্টলের বইসহ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার বন্ধ ছিল অনেক স্টল।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বইমেলার প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, লকডাউনের প্রথম দিনে মেলাপ্রাঙ্গণ ছিল অনেকটাই ক্রেতা শূন্য। দুপুর ১২টা থেকে শুরু হওয়া মেলায় ক্রেতা যেমন আসেননি, তেমনই আসেননি অনেক স্টলের কর্মীরাও। তাই বন্ধ ছিল বেশকিছু স্টল। এর মধ্যে কিছু প্যাভিলিয়নও আছে। বেশিরভাগ স্টলের কর্মীরাই বই শুকাতে আর সাজাতে ব্যস্ত। আবার ক্রেতা না থাকায় কেউ কেউ পার করছেন অলস সময়।

সাহিত্য বিলাস স্টলের কর্মকর্তা আব্দুল কাদির ঝড়ে ক্ষতিগ্রস্ত বই রোদে শুকাচ্ছিলেন, আর স্টলের বই সাজাচ্ছিলেন।

তিনি জানান, লকডাউনের কারণে কর্মচারীরা আসতে পারছেন না। তাই অনেকেই স্টল খুলতে পারছেন না। তাছাড়া ঝড়ে অনেক স্টল ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই তাদের স্টল খুলেননি।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় কয়েকজন প্রকাশক স্টল বন্ধ করে বইমেলা থেকে একেবারেই চলে গেছেন বলেও জানা গেছে। এ বিষয়ে অন্যপ্রকাশের একজন বিক্রেতা বলেন, রাতের বৃষ্টিতে অনেকেরই বই ভিজে গেছে। ওপর থেকে পানি পড়েছে এবং বৃষ্টির ঝাপটাতেও বেশকিছু বই ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টলের অবকাঠামোরও ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ