1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লার ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম জানুর জানাজা ও দাপন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৬৭৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার জনপ্রিয় ক্রীড়া সংগঠক,ড্রাগন কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা,বিলুপ্ত কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও এক সময়কার জনপ্রিয় সামাজিক সংগঠন মানব কল্যাণ সংস্থার উদ্যোক্তা সাইফুল ইসলাম জানুর জানাজা ও দাপন সম্পন্ন। মঙ্গলবার(৩১ জানুয়ারি) ভোর ৪টায় কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে টমসমব্রীজ কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে ও ১মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। সাইফুল ইসলাম জানু ছিলেন ছোট বড় সবার কাছে একজন প্রিয় মানুষ। একজন সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন তিনি। পরোপকারী ও বন্ধুসুলভ মানুষ হিসেবে শুধু কুমিল্লা নয় সারা দেশেই সুপরিচিত ছিলেন তিনি।
সাইফুল ইসলাম জানু সারাজীবন উদারমনে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার প্রতিষ্ঠিত কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন থেকে প্রশিক্ষণ নিয়ে কারাতে প্রতিযোগিতায় অনেকেই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং ফুটবল টিমের সংগঠক ছিলেন।
তিনি কুমিল্লা ক্লাবের জীবন সদস্য এবং বেশ কয়েকবার ক্লাবের কার্যকরী পরিষদের বিভিন্ন পদে ছিলেন। ৮০’র দশকে কুমিল্লার জনপ্রিয় সামাজিক সংগঠন মানব কল্যাণ সংস্থার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। তিনি কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন। বহু মাত্রিক গুণের অধিকারী এবং সামাজিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম জানুর মৃত্যুর সংবাদে কুমিল্লার সর্বত্র গভীর শোকের ছায়া নেমে আসে।
কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ক্রীড়া এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার