1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

দেবীদ্বারে ঝাঁল মুড়ির লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা: থানায় মামলা,অভিযুক্ত আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ৯ বছরের এক শিশুকে ঝাঁলমুড়ি খাওয়নোর লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ কামাল হোসেন মোল্লা(৫০) নামে এক ঝাঁলমুড়ি বিক্রেতাকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।
রোববার দুপুরে থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান এ ঘটনা শনিবার রাতে ভিক্টিমের পরিবারের পক্ষে ধর্ষণ চেষ্টা মামলা করলে পরে আসামীকে জেল হাজতে পাঠানো হয়।
ঘটনাটি ঘটে শনিবার (২৪ ডিসেম্বর)বিকেলে দেবীদ্বার উপজেলার মহেশপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্নে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভিক্টিম (শিশু)এর বাবা দরিদ্র কৃষক, তার ৪ মেয়ের মধ্যে ভিক্টিম সবার বড়। সে মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছে। শনিবারে তার বিদ্যালয়ে মাহফিল থাকায় ৪ বোন মিলেই মাহফিলে যায়। সন্ধ্যার পূর্বে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের গেইটে ঝাঁলমুড়ি বিক্রেতা মোঃ কামাল হোসেন মোল্লা(৫০) তাদের ঝাঁলমুড়ি দিয়ে ছোট ৩ বোনকে বাড়ি পাঠিয়ে দিয়ে ভিক্টিম শিশুকে পাশর্বর্তী নির্জণ জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে, এসময় তার চিৎকারে লোকজন ছুটে আসলে কামাল হোসেন পালিয়ে যায়। কামাল হোসেন মোল্লা সম্পর্কে ভিক্টিমের প্রতিবেশী ফুফা। কামাল হোসেন মোল্লা উপজেলার মহেশপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত: আবুল কাসেম মোল্লার পুত্র।
ভিক্টিমের বাবা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কামাল হোসেন মোল্লা সম্পর্কে তার ভগ্নীপতি, ঝাঁল মুড়ির লোভ দেখিয়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল। অভিযুক্ত কামাল হোসেনের ২ পুত্র ও ২ কণ্যা সন্তানের পিতা। এক ছেলে ও এক মেয়ের বিয়ে দিয়েছে। বড় ছেলেকেও বিয়ে করিয়েছে। ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে রাত সাড়ে ৮টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মহিউদ্দিন একদল পুলিশ নিয়ে এসে তাকে আটক করে। পরে মামলার পর রোববার সকালে জেল হাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার