1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় ড্রামট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৫৪২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই ফয়েজগঞ্জ নামক স্থানে ড্রামট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় এক আরোহী ও অপর মোটর সাইকেলের চালকসহ ২ জন গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) বেলা একটার দিকে লাকসামের অদূরে ফয়েজগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্নে।
প্রত্যক্ষদর্শী শানু বেগম ও স্থানীয় লোকজন জানান, জোহরের আজানের কয়েক মিনিট আগে পেট্রোল পাম্পের পাশে পেরুল রাস্তা দিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি পিকআপ (চট্ট মেট্রো-ম-১১-০৪৪০) মূল সড়কে ওঠে। এ সময় পিকআপটি রাস্তায় চলমান দু’টি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। একই সময়ে লাকসামগামী একটি ড্রামট্রাক (কুমিল্লা-ট-১১-০৪১০) মোটর সাইকেল চাপা দিয়ে চলে যায়। এতে একটি মোটরসাইকেলের (কুমিল্লা-হ-১৪-০০৮৭) চালক স্বপন মিয়া (৪৫) ঘটনাস্থলে মারা যায়। তিনি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর কাশিপুরের মমতাজ মিয়ার ছেলে। অপর মোটর সাইকেল আরোহীকে (অজ্ঞাত) গুরুতর আহতাবস্থায় কুমিল্লা পাঠানো হয়। একই সময়ে পাম্পে তেল নিতে যাওয়া অপর মোটর সাইকেলের চালক লাকসাম সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মানিক আহত হন। স্থানীয় ক্লিনিকে তাকে চিকিৎসা দেয়া হয়।
লালমাই হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল দু’টি ও ড্রামট্রাক উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা