1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

বিক্ষোভ মিছিলের পথে কুমিল্লায় যুবদল দুই নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৬৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহসভাপতি জহিরুল ইসলাম জহিরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সকাল ১১টা ৫৯ মিনিটে বিএনপির কুমিল্লার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে,১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন হত্যা এবং বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে। এর প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য ওয়াসিম,জহির ও নেতাকর্মীরা একত্র হওয়ার জন যাচ্ছিলেন। দলীয় কার্যালয়ের প্রবেশপথ থেকে তাদের আচমকা গাড়িতে উঠিয়ে ফেলে পুলিশ।
পরে ওয়াসিম ও জহিরকে ছাড়াই নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জেলা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু বলেন, ঢাকার সমাবেশের পূর্বে নেতাকর্মীদের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে যাচ্ছিল কুমিল্লার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় ওয়াশিম ভাই ও জহির ভাইকে ধরে নিয়ে গেছে পুলিশ। তাছাড়া আমাদের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যত গ্রেফতার হোক যত হামলা হোক এই অবৈধ সরকারের পতন ছাড়া আমরা রাজপথ থেকে নড়বো না।
এ বিষয়ে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন,‘আমরা তাদের ধাওয়া দিইনি। তারাই পালিয়েছেন আমাদের দেখে। আর ওয়াসিম ও জহিরের নামে মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার