1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগ পাসপোর্ট গ্রহীতাদের জন্য ‘ক্ষুদে বার্তা’ সেবা চালু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পাসপোর্ট সেবা গ্রহীতাদের জন্য জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবারে(১ ডিসেম্বর) চালু হয়েছে ‘ক্ষুদে বার্তা’ সেবা।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস রিলিজে জানানো হয়েছে এই সেবার মাধ্যমে সেবা প্রত্যাশী আবেদনকারী তার আবেদীত পাসপোর্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে ক্ষুদে বার্তার মাধ্যমে অবগত হতে পারবেন।
প্রেস রিলিজে বলা হয, সাধারণত কোন আবেদনকারী পাসপোর্ট অফিসে পাসপোর্ট এর জন্য আবেদন দাখিল করলে তার আবেদন ফরমটি কোথায়, কি অবস্থায় আছে তা জানার জন্য দূর-দূরান্ত হতে শহরে এসে বিভিন্ন দপ্তরে যাতায়ত করেন।এতে করে সেবা প্রত্যাশী সাধারণ মানুষ আর্থিক খরচের মধ্যে পড়েন এবং অনেক শ্রম ঘন্টা নষ্ট হয়। এই ধরণের বিড়ম্বনা বন্ধে কুমিল্লা জেলার পুলিশ সুপার একটি বিশেষ অ্যাপ চালু করেন।

প্রেস রিলিজে আরো উল্লেখ করা হয়, এই অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীর ফরমটি পাসপোর্ট অফিস থেকে তদন্তের জন্য পুলিশ গ্রহণ করা মাত্রই আবেদনকারীর দাখিলকৃত মোবাইল নাম্বারে তদন্তকারী অফিসারের নাম, ইউনিট ও মোবাইল নাম্বার সহকারে একটি ক্ষুদে বার্তা পৌঁছে যাবে। উক্ত ক্ষুদে বার্তার সূত্র ধরে আবেদনকারী জানতে পারবেন তার আবেদনটি তদন্তের জন্য কোন অফিসার এর নিকট আছে।

আবেদনকারীর দাখিলকৃত তথ্য যাচাই-বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে পুনরায় আবেদনকারী তার দাখিলকৃত মোবাইল নাম্বারে তার আবেদনটি তদন্ত শেষে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে দাখিল করা হয়েছে মর্মে একটি ফিরতি ক্ষুদে বার্তা পাবেন। এক্ষেত্রে পাসপোর্ট আবেদনকারীগণ খুব সহজেই কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই তার পাসপোর্ট এর তদন্ত সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
প্রেস রিলিজে কুমিল্লা জেলা পুলিশের এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়া ও রুপ কল্প ২০৪১ এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান এর একটি প্রয়াস বলে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা