1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

ডাকাতির পর খুন ১৬ বছর পর ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬১১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ডাকাতির পর গৃহবধূকে হত্যার দায়ে ৬ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে দশ হাজার টাকা অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৩০নভেম্বর) বেলা ১২ টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,কুমিল্লার দাউদকান্দির বড়সাতপাড়া গ্রামের কাউছার ওরফে অপূর্ব, মুরাদনগর উপজেলার বরইয়া কুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম,দাউদকান্দি সাতপাড়া গ্রামের শফিকুল বাসার, একই গ্রামের আক্তার হোসেন, লালচান স্বর্ণকার ও দেবিদ্বার উপজেলার ভানি গ্রামের মহসিন। রায় ঘোষণার সময় কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন জানান, আসামীরা ২০০৭ সালের ১৯। জানুয়ারি রাতে একদল ডাকাত দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাকাতি করতে গিয়ে গৃহবধূ শাহনাজ বেগমকে খুন করে। ঘটনার দিন গৃহবধূর স্বামী ব্যবসার কাজে ঢাকায় ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা সৈয়দ আহমেদ বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। রায় ঘোষণার সময় কাউছার ছাড়া সবাই উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার