1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

এসএসসির ফলাফলে দেবীদ্বার উপজেলার শীর্ষস্থান অক্সফোর্ড স্কুল

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে

এ আর আহমেদ হোসাইন: দেবীদ্বার কুমিল্লা

কুমিল্লা দেবীদ্বারে ২০২২ সালের এসএসসির ৫২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫১০০ জন, জিপিএ- ৫ পেয়েছেন- ৫৬৬ জন পাসের হার ৯৭ দশমিক ১৭ %। দাখিল পরীক্ষার্থী সংখ্যা মোট ১০৯২ জনের মধ্যে ৯২৪ জন পাশ করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৫২ জন,পাসের হার ৮৪ দশমিক ৬২%। অপর দিকে এসএসসি ভোকেশনাল ৪২৪ জন এর মধ্যে কৃতকার্য ৩৫৫ জন জিপিএ ৫ পেয়েছেন- ৩১জন। পাশের হার ৮৩ দশমিক ৫২ %। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওায়াহিদ মো. সালেহ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে উপজেলায় ৫০ টি উচ্চ বিদ্যালয়ের মাঝে শত ভাগ পাশ করেছেন ৬ টি উচ্চ বিদ্যালয়। ৩১ টি দাখিল মাদ্রাসার মধ্যে শত ভাগ পাশ করেছেন ৯ টি দাখিল মাদ্রাসা। পুরো উপজেলায় মোট ৬৭৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬৩৭৯ জন। ফলাফলে অকৃতকার্য হয়েছেন ৩৮৬ জন। উপজেলার শীর্ষস্থানে ১ম স্থান অর্জন করেছেন দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। এ স্কুলের ১৩০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৩০ জনই পাশ করেছেন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৪৪ জন। ২ য় স্থান অর্জন করেছেন দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ দিব্যালয়। এ স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ২৪১ জন,এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছেন ৮০ জন। উপজেলার ৩য় স্থান অর্জন করেছেন মফিজ উদ্দীন আহমেদ বালিকা উচ্চ বিদ্যায়ল। এ স্কুলে জিপিএ- ৫ পয়েছেন ৭৪ জন। পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৩৪জন এদের মধ্যে কৃতকার্য ২৩১জন এবং পাশের হার ৯৮ দশমিক ৭২%।
এ দিকে দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শত ভাগ পাশ ও জিপিএ-৫ পেয়ে সেরা হয়ে উপজেলার শীর্ষস্থান অর্জন করায় সোমবার দুপুরে স্কুলে ছাত্ররা একটি আনন্দ রেলী বের করে পৌর সভার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক