1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লা বিভাগীয় গণসমাবেশস্থল পর্যবেক্ষণ করেছেন মহাসচিব মির্জা ফখরুল

রানা রহমান
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৯৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশস্থল কুমিল্লা টাউন হল মাঠ পর্যবেক্ষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে অবস্থিত কুমিল্লা ক্লাবে যান। সেখানে ক্লাবের বেলকনি থেকে সমাবেশস্থল দেখেছেন এবং শনিবারের সমাবেশ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রিয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় টাউন হল মাঠ পরিদর্শনের লক্ষ্যে কুমিল্লায় আসেন। কিন্তু মাঠে বিপুল পরিমানে নেতা-কর্মীর উপস্থিতি থাকায় তিনি মহাসচিব মাঠের সামনে আসেননি। তবে দূর থেকে তিনি মাঠের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামীকাল একটি ঐতিহাসিক সমাবেশ হবে বলে আশা করছেন।

জানা গেছে,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের সার্বিক পরিস্থিতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে ধরেন।
শনিবার সকাল ১০ টা থেকে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ শুরু হবে। মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মঞ্চে আসবেন বলে জানিয়েছেন হাজী ইয়াছিন।
এদিকে সমাবেশের আগের রাতেই কুমিল্লা টাউন হল মাঠ পরিপূর্ন হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া,চাঁদপুর এবং কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে থেকে আসা নেতা কর্মীদের উপস্থিতিতে। রাতে তারা মাঠে অবস্থান করবে তাই টানানো হয়েছে ছামিয়ানা। দূর দূরান্ত থেকে আসা নেতা কর্মীদের খাবারে ব্যবস্থা করছেন কুমিল্লা জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ