1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে,কুমিল্লায় ড.খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫২০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

ক্ষমতাসীনদের অপশাসনে তাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমটির সদস্য সাবেক মন্ত্রী ও বিভাগীয় গণসমাবেশ আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ। তিনি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা মানুষের রাজনীতি করি, গণমানুষের স্বার্থের কথা বলি, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই আমরা রাজনীতিতে বিশ্বাসী, খেলায় নয়।
শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা নগরীর একটি হলরুমে শনিবারের গণসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে লোক সমাগম ঠেকাতে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় নেতা কর্মীরা হামলা-মামলার শিকার হচ্ছেন দাবি করে ড. মোশাররফ বলেন, গত আট দশদিন ধরে চাঁদপুরের এডভোকেট সলিমুল্লাহ বাড়িতে হামলা হয়েছে। ব্রাক্ষনবাড়িয়ার কসবায় নাসিরের বাড়িতে হামলা হয়েছে। লাকসাম, মনোহরগঞ্জে হামলা, গ্রেফতার হচ্ছে নেতাকর্মীরা।
তিনি বলেন, এ সরকার দিনের ভোট রাতে নিয়েছে। গণতন্ত্রকে হত্যা করেছে, ব্যাংক লুট করেছে, ব্যাংকে ডলার নাই, এলসি খোলা যাচ্ছে না, এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।
সংবাদ সম্মলনে সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন। বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এ সময় জেলা বিএনপির সচিব হাজী মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী, ভিপি জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ