1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লা অক্টোবরে অপরাধ কমেছে খুন ৬

অনলাইন ডেস্ক:
  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলায় গত এক মাসে খুনের ঘটনা ঘটেছে ৬টি। এছাড়া এসময়ের মধ্যে ধর্ষণের অভিযোগে মামলায় হয়েছে ১৩টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলায় হয়েছে ১৫ টি। যা আগের মাসের তুলনায় কমেছে। অপরদিকে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ২০৫টি। বিভিন্ন ধরনের আগ্নেয়ান্ত্র উদ্ধার করা হয়েছে ১০টি। এ তথ্যটি নিশ্চিত করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায়।কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক অপর্না বৈদ্য, জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন,জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক,আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল,র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন-২ কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেনসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, গত এক মাসে ১৭৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩৮০টি মামলা দায়ের করা হয়। এ সময় ১১ লাখ ৪৫ হাজার ৪৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল ১৫৮টি । মামলা ছিল ৩৩১টি এবং ১৫ লাখ ৫৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য ও চোরাচালান রোধে গত এক মাসে জেলা টাস্কফোর্স ২২টি অভিযানে ছয় লাখ ৩৮ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করে। জেলা পুলিশের ৩ হাজার ৫১৪ অভিযানে ১৬১ মামলায় ২১৪ জন গ্রেপ্তার এবং দুকোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকার মালামাল জব্দ করা হয়। বিজিবির ১ হাজার ৯৫২ অভিযানে ২৩৩ মামলা করা হয়। জব্দ করা হয় ৪ কোটি ২৪ লাখ ৬৯ হাজার ১৭১৫ টাকার মালামাল। র‌্যাব-১১ গত এক মাসে ৩০ অভিযানে ৩০ মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় দুকোটি ৫৬ লাখ ৩৯ হাজার ৯২০ টাকার মালামাল জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১১৫ অভিযানে ৪৪টি মামলায় ৪৪ জনকে আটক করে। এসময় ১৮ লাখ ৫১ হাজার ১০০ টাকার মামামাল জব্দ করে। এ ছাড়া বন বিভাগ,কাস্টমস ও ভ্যাট কার্যালয় পৃথক অভিযান পরিচালনা করেছে।
জেলা প্রশাসনের তথ্যে জানা গেছে, ১২ নভেম্বর পর্যন্ত গেল এক মাসে জেলায় ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে ১৩টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১৫টি, খুন হয়েছে ৬টি,অপহরনের মামলা একটি, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে দুটি, ১১টি চোরাচালান, ২৭ টি চুরিসহ ৪০৮টি অপরাধ সংগঠিত হয়েছে।
এর আগের মাসে ধর্ষনের মামলা ছিলো ১৮টি,নারী ও শিশু নির্যাতনের মামলা ছিলো ২৪টি, খুন ছিলো ৬টি,অপহরন তিনটি,ডাকাতির ঘটনা চারটি,১৫টি চোরাচালান মামলা, ২৪টি চুরিসহ মোট ৪৪৬টি অপরাধ সংগঠিত হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ